করঞ্জার উপবন :: রাণু সরকার।।

করঞ্জার উপবনে থোকা থোকা
ধরেছে ফল-
দেখে মনে হয় বেদনায় আচ্ছন্ন
টকটকে লাল বর্ণ,
অতি অল্প সময়ের মধ্যেই বুঝি
ধরবে চিড়,
বসন্তের বাতাস বড্ড অবাধ্য দিচ্ছে না স্থির থাকে , রসমন্ত আবেগান্বিত ফল প্রণত হতে চাইছে মনের মত জমিতে।

আসবে কি বলো আমার লতাগৃহে ?
ব্যবহারের পক্ষে উপযোগী আমার
অন্তর্গৃহ!
আনন্দ উপভোগ করো সোহাগে
পারবে তো থাকতে নিঃস্ব করো না আমায়-
নিতান্ত অসহায় বিষন্ন।
স্বত্ব ত্যাগ করে আগমনের অনুজ্ঞা করো-
যন্ত্রণায় কাতর সহাস্য বদনে করতে হবে ধৈর্য্যধারণ-

কোমল দেহ নখাঘাতে করো ক্ষতবিক্ষত-
কেনো মনে সংশয় ছিঁড়েখুঁড়ে করো একাকার দেখাও সুখান্বেষণ লতাগৃহে হবো আত্মহারা!
দিবারাত্র অলস হাতে করলে ব্যর্থ কাজ তাও আনমনে-
দশনদন্তে করঞ্জা তুলবো হবে বিদীর্ণ
মধুকর ব্যাকুল ঘনঘন মর্মরধ্বনি শিহরণে
কম্পিত অন্তর- এসো তবে সম্মতি দাও তুলি
টকটকে লাল বর্ণের ফল গুলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *