জলস্রোত ::: রাণু সরকার।।।

বিবাহের ফুল ফুটে ছিলো তোমার হৃদয়ের
উপবনে,
ক্ষণকাল ছিলো-
আচমকা ভেসে গেলো বনফুল ধেয়ে আসা জলস্রোতে।

কতবার মনে যেন হয় তুমি বুঝি দাঁড়িছো দ্বারে
হঠাৎ মনে যাগে রেখে গেছো যে রোমাঞ্চ তাই
নিয়ে কাটে।

থাকো তো পুঞ্জীভূত মেঘের অন্তরায়
কিছু না বলার আগেই করো তর্জনগর্জন-
নিমেশে গেলে ভুলে- মধুযামিনীর কথা?
ওষ্ঠে রাখা আছে ভুলিনি আমি তর্জনীর-
স্পর্শে ক্ষত।

করেছি সঞ্চয়, রেখেছি পলকে খোয়াবে না মুহূর্তে-
হোক শ্রীহীন করবো নবরূপে প্রদীপ্ত হবে না দৃষ্টিভ্রম।

কেউ জানে না, থাকে আড়ালে অতীতের প্রেমনদী,
অল্প সময়ের ব্যবধানে সুখ,দুখ দু’জনা সুললিত সুরে
প্রেমদনীতে করে অবগাহন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *