
পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- এক গৃহস্থের বাড়িতে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার গোবিন্দনগর এলাকায়, স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার গভীর রাতে আচমকাই বিষ্ণুপদ মণ্ডল নামে এক ব্যক্তির বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। এরপর স্থানীয়দের তৎপরতায় খবর দেওয়া হয় পাঁশকুড়া থানার পুলিশকে ও দমকলকে, ঘটনার খবর পেয়ে পাঁশকুড়া থানার পুলিশ ও দমকলের দুটি ইঞ্জিনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার সঠিক ঘটনা না না সামনে এলেও প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের ফলেই লেগেছে এই আগুন, তবে এই ঘটনায় হতাহতের কোন খবর নেই। ঘটনাটা তদন্ত প্রক্রিয়া শুরু করে পাঁশকুড়া থানার পুলিশ।












Leave a Reply