শুরু হল মাধ্যমিক পরীক্ষা, পাঁশকুড়া বাকুলদা হাইস্কুলে পরীক্ষার্থীদের চন্দন-কলমে বরণ।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আজ মাধ্যমিক পরীক্ষা, পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া বাকুলদা উচ্চ বিদ্যালয়ে প্রায় সাতটি স্কুলের মাধ্যমিকের সেন্টার পড়ে। সময় অনুপাতেই মাধ্যমিক পরীক্ষার্থীরা স্কুলের মূল গেট দিয়ে প্রবেশ করে পরীক্ষা কেন্দ্রে। ছাত্র-ছাত্রীদের প্রবেশের সময় মাইশোরা গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের কলম এবং চন্দনের ফোটা দিয়ে বরণ করে নেওয়া হয়। স্কুলের মূল গেটে প্রশাসনিক কর্তা সহ স্কুলের শিক্ষকরা কড়া নিরাপত্তার মধ্য দিয়েই ছাত্র-ছাত্রীদের স্কুলের মধ্যে প্রবেশ করান। তবে কোন প্রকার পরীক্ষার সরঞ্জাম ছাড়া অতিরিক্ত কোন স্মার্টওয়াচ মোবাইল কিংবা কোন প্রকার গেজেট জাতীয় জিনিস নিয়ে প্রবেশ নিষিদ্ধ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *