তিনশো বছরের ঐতিহ্যে লোলাবাগে চড়ক পুজো, পথে গাজন শিল্পীদের শোভাযাত্রা।

মালদা, নিজস্ব সংবাদদাতা:—- দীর্ঘ বহু বছরের ধর্মীয় ঐতিহ্য-পরম্পরা মেনে এবারও ১৩ই বৈশাখ চড়ক পুজো অনুষ্ঠিত হতে চলেছে পুরাতন মালদা পৌরসভার লোলাবাগ এলাকায়।তাই প্রতি বছরের মতো ১৩ই বৈশাখ সোমবার সকালে গাজন শিল্পীরা নৃত্য পরিবেশন করতে করতে পরিক্রমা করলেন পুরাতন মালদার বিভিন্ন এলাকা।এদিনের পরিক্রমায় গাজন শিল্পীরা সং সেজে, ছদ্মবেশ ধারণ করে, হাতে শস্ত্র নিয়ে নৃত্য পরিবেশন করেন। যা দেখতে রাস্তার দুধারে বহু মানুষ ভিড় জমান।চড়ক পুজো কমিটির এক সদস্য জানান, লোলাবাগ শ্মশান চড়ক পুজো কমিটির পরিচালনায় এই চড়ক পুজো হয়ে আসছে দীর্ঘ তিনশো বছর ধরে। পুরনো ঐতিহ্য-পরম্পরা মেনে এবারও ১৩ই বৈশাখ রাতে চড়ক পুজো ও মেলা অনুষ্ঠিত হবে। তাই চড়ক পুজোর প্রাক্কালে গাজন শিল্পীরা পথ পরিক্রমায় বের হয়েছেন। সং সেজে, ছদ্মবেশ ধারণ করে নৃত্য পরিবেশন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *