জটেশ্বর গ্রাম পঞ্চায়েতে শুদ্ধিকরণ কর্মসূচি, পুজো ও গঙ্গাজল ছিটিয়ে উদ্যোগ বিজেপির।

ফালাকাটা, নিজস্ব সংবাদদাতা :- শুক্রবার জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে শুদ্ধিকরণ করল বিজেপির কর্মী-সমর্থকরা। এদিন পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে বিশেষ পুজোর আয়োজন করা হয়। পরে ত্রিবেণী সঙ্গমের পবিত্র জল ছিটিয়ে গোটা গ্রাম পঞ্চায়েত কার্যালয় শুদ্ধিকরণ করা হয়। ওই শুদ্ধিকরণ পর্ব শেষে উপস্থিত কর্মী-সমর্থক ও স্থানীয়দের মধ্যে লাডু বিতরণ করা হয়। ওই অনুষ্ঠানে বিজেপির একাধিক নেতা, কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *