
মালদা, নিজস্বসংবাদদাতা:– সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টকে কেন্দ্র করে সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করলেন পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। অভিযোগ কালিতলা এলাকার বাসিন্দা কাজল গোস্বামীর বিরুদ্ধে।জানা গিয়েছে, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কাজল গোস্বামী একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, “ইংরেজবাজার পৌরসভা ১০০ কোটির অধিক আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত সবচেয়ে বড় দুর্নীতি সামনে আসছে, নজর রাখুন।” এই পোস্টকে ভিত্তি করেই পৌরসভার পক্ষ থেকে সাইবার ক্রাইম শাখায় অভিযোগ দায়ের করা হয়েছে। এই বিষয়ে কাজল গোস্বামী জানান, যথাযথ প্রমাণ ও তথ্য-প্রমাণ নিয়ে তিনি সাংবাদিকদের সামনে বিষয়টি তুলে ধরবেন। অন্যদিকে, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, কাজল গোস্বামী উদ্দেশ্যপ্রণোদিতভাবে পৌরসভার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছেন। তাঁর দাবি, দীর্ঘদিনের পুরনো এই পৌরসভায় কাউন্সিলর, আধিকারিক ও কর্মীরা নিষ্ঠার সঙ্গে কাজ করছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে সকলকে দুর্নীতির সঙ্গে যুক্ত বলে ইঙ্গিত করা অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন কাজ। তিনি বলেন, যদি কোনও দুর্নীতির অভিযোগ থাকে, তবে তার সুনির্দিষ্ট প্রমাণ দিতে হবে। সেই কারণেই কাজল গোস্বামীর বিরুদ্ধে সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করা হয়েছে।












Leave a Reply