
শিলিগুড়ি, নিজস্ব সংবাদদাতা: শিলিগুড়ি মহকুমার ঘোষপুকুর টোল প্লাজা-কে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, রাজ্যে সরকার পরিবর্তনের পর নতুন করে বিজেপি কর্মীদের কাজে নিয়োগের দাবিতে বিজেপির দলীয় পতাকা হাতে একদল কর্মী টোল প্লাজায় বিক্ষোভ দেখান।
অভিযোগ উঠেছে, বিজেপির মণ্ডল সভাপতি বিশ্বনাথ রায়ের নেতৃত্বে বিক্ষোভ চলাকালীন টোল প্লাজার ম্যানেজারের সঙ্গে ধস্তাধস্তি হয় এবং তাঁকে মারধর করা হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই এলাকাজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
ঘটনাকে ঘিরে বিভিন্ন মহল থেকে নিন্দা জানানো হয়েছে। অনেকেই দাবি করেছেন, কর্মসংস্থানের দাবি বা রাজনৈতিক প্রতিবাদ গণতান্ত্রিক পদ্ধতিতে হওয়া উচিত, কোনোভাবেই হিংসাত্মক ঘটনা গ্রহণযোগ্য নয়।
তবে ঘটনার বিষয়ে বিজেপির স্থানীয় নেতৃত্বের পক্ষ থেকে এখনও বিস্তারিত প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভিডিও ও অভিযোগের ভিত্তিতে ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পরই পুরো বিষয়টি স্পষ্ট হবে।












Leave a Reply