
উত্তর ২৪ পরগনা, নিজস্ব সংবাদদাতা:- উত্তর ২৪ পরগনার সোদপুরের স্কুল রোডে ফিউচার গেটের সামনে বুধবার সকালে রক্তাক্ত ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে এক ব্যক্তি তাঁর স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার আঘাত করেন। এরপর নিজেও পেটে ছুরি মেরে আত্মহত্যার চেষ্টা করেন। বাধা দিতে গেলে স্থানীয়দের ওপরেও হামলার অভিযোগ ওঠে।
গুরুতর আহত অবস্থায় দু’জনকে (Sagar Dutta Hospital)-এ নিয়ে যাওয়া হলে চিকিৎসক মহিলাকে মৃত ঘোষণা করেন। আহত ব্যক্তি বর্তমানে চিকিৎসাধীন। মৃতার নাম গীতা দাস (প্রায় ৪০–৪৫), অভিযুক্ত সুভাষ দাস। জানা গিয়েছে, অভিযুক্তের বাড়ি হাড়োয়া এলাকায় এবং মৃতার বাড়ি মহেন্দ্রনগরে।
খবর পেয়ে Khardah Police Station-এর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। ফরেনসিক দলও ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়দের অভিযোগ, ঘটনাস্থলের পাশের একটি পুকুরপাড়ে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চললেও প্রশাসনের নজরদারি ছিল না। ১৬ নম্বর ওয়ার্ডের এই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।












Leave a Reply