দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- আলুর দাম নিয়ে ক্ষোভ ক্রমশই বাড়ছে কৃষকদের। রাজ্যের নানা প্রান্তে রাস্তায় আলু ফেলে বিক্ষোভ প্রদর্শন করছে বাম সংগঠনের সারা ভারত কৃষক সভার সদস্যরা। তাই আজ বীরভূম জেলার দুবরাজপুরের বাম সংগঠনের সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে রাস্তায় আলু ফেলে সাতকেন্দুরি মোড়ে রানিগঞ্জ মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়। ফলে বেশকিছু ক্ষণ যানজটের সৃষ্টি হয়। উল্লেখ্য, বর্তমানে জলের দামে আলু বিক্রি হচ্ছে। ন্যায্য মূল্য পাচ্ছেন না কৃষকরা। এ নিয়ে হেলদোল নেই রাজ্য সরকারের। তাই রাজ্য জুড়ে পথ অবরোধে নামলো বামপন্থী সারা ভারত কৃষকসভা সংগঠন। জানা যায়, গত বছর আলু চাষীরা মাঠে যে আলু উৎপাদন করেছেন, তা প্রতি ৫০ কেজির বস্তা প্রায় ৫০০ থেকে ৮০০ টাকা হিসেবে বিক্রি করেছেন। কিন্তু চাষীরা এখন আর সেই দাম আর পাচ্ছেন না। তাই এই পথ অবরোধে নামেন সারা ভারত কৃষক সভার সদস্যরা। ঘটনাস্থলে পৌঁছায় দুবরাজপুর থানার পুলিশ। এদিন উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার দুবরাজপুর শাখার সদস্য ঘনশ্যাম ঘোষ, সেখ একরাম, দুবরাজপুর সিপিএম এর এরিয়া কমিটির সম্পাদক পল্টু বাগদী সহ অন্যান্য সদস্যরা।
আলুর ন্যায্য মূল্যের দাবিতে জাতীয় সড়ক অবরোধ দুবরাজপুরে।












Leave a Reply