পরীক্ষার্থী পরিবারের সদস্যদের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফোন, মাত্র কয়েক ঘণ্টায় সমস্যার সমাধান।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- সম্প্রতি ফালাকাটা ব্লকের বিভিন্ন এলাকায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ–সহ শিলাবৃষ্টিতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। অন্ধকারে ঢেকে যায় এলাকা। বিভিন্ন জায়গায় গাছ ভেঙে পড়ে। ব্যাপক ফসলের ক্ষতি হয়। রাজ্যে এখন উচ্চমাধ্যমিক পরীক্ষা চলছে। এই ঘটনায় চরম সমস্যায় পরে যায় ফালাকাটা ব্লকের জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের হেদায়েত নগর এলাকার এক পরীক্ষার্থী। ওই পরীক্ষার্থী পরিবারের সদস্যরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন এবং মাত্র কয়েক ঘণ্টায় সমস্যার সমাধান হয়ে যায়৷ এক ডাকে অভিষেক এর দ্বারস্থ হন সংশ্লিষ্ট এলাকার ওই পরিবারটি৷ ফোন করতেই মুশকিল আসান৷ জ্বলে উঠল বিদ্যুৎ৷ আঁধার ঘুচল ফালাকাটার হেদায়েত নগরে। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানানোর কথা ভোলেননি ওই পরিবার টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *