ট্রাক্টর উল্টে গিয়ে মৃত্যু হল এক গাড়ি চালকের।

নিজস্ব সংবাদদাতা বাঁকুড়া:- বাঁকুড়া জেলা বিষ্ণুপুর থানার কুষ্ঠ কলোনী সংলগ্ন ৬০ নম্বর জাতীয় সড়কে ট্রাকটার উল্টে মর্মান্তিক মৃত্যু হল ট্রাক্টর চালকের, মৃত চালকের নাম বুধন কিস্কু বয়স ২৩ বৎসর বাড়ি ওন্দা থানার যাদব নগর বনযমুনা গ্রামে । স্থানীয় সূত্র জানতে পারা যায় শুক্রবার রাত্রি দশটা নাগাদ বিষ্ণুপুর রেল স্টেশনের দিক থেকে ওন্দার দিকে ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে যাচ্ছিল বোধন কিস্কু নামের ওই চালক ট্রাক্টর নিয়ে হঠাৎ করেই কুষ্ঠ কলোনী সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার সাইডে উল্টে যায় ওই ট্রাক্টরটি, ঘটনা গুরুতর আহত হয় ট্রাক্টর চালক তড়িঘড়ি বিষ্ণুপুর থানার পুলিশ ওই ট্রাক্টর চালক কে বিষ্ণুপুর স্পেশালিটি হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে । স্বাভাবিকভাবেই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে । তবে কি কারণে দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত করছে বিষ্ণুপুর থানার পুলিশ ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *