পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- দীর্ঘদিন ধরে দিদি সুরক্ষা কবচ কর্মসূচি গোটা রাজ্য জুড়ে পালিত হচ্ছে। তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সাধারণ মানুষের সাথে কথা বলছেন দিদির দূত হয়ে। মূলত জনসংযোগ বাড়ানো এই কর্মসূচির মূল লক্ষ্য। সেই মর্মে আজ বর্ধমান দক্ষিণ বিধানসভায় দিদির সুরক্ষা কবচ কর্মসূচি পালিত হল বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের নেতৃত্বে। বর্ধমান শহরের সুভাষপল্লী দূর্গা মন্দিরে পুজো দিয়ে শুরু হয় আজকের এই দিদির সুরক্ষা কবচ কর্মসূচি। বিধায়ক খোকন দাস মানুষের কাছে হাতজোড় করে বলেন মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় আপনাদের পাশে আছেন। বয়স্ক মানুষদের কাছে পায়ে হাত দিয়ে প্রণাম করে মানুষের আশীর্বাদ গ্রহণ করেন বিধায়ক খোকন দাস। কথা বলেন টোটো চালকদের সাথে শুনেন তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা টোটো চালাতে। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজের তালিকাও তুলে ধরেন সাধারণ মানুষের কাছে। বিধায়ককে কাছে পেয়ে খুবই আনন্দিত সাধারণ মানুষ। তারা বিধায়ক খোকন দাসকে সাড়ম্বরে বরণ করে নেন। কাজের নিরিখেই মানুষ বিধায়ক খোকন দাস কে উন্নয়নের কান্ডারী বলে থাকেন। একদম সাধারন মানুষের মত যেন দেখলে মনে হবে বাড়ির ছেলে সেই রকমই আজ মানুষের সঙ্গে আলিঙ্গন করেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। ক্যামেরার মুখোমুখি হয়ে বিধায়ক খোকন দাস বলেন, দিদির সুরক্ষা কবচ কর্মসূচি করা হচ্ছে বর্ধমান পৌরসভার এলাকায়। ব্যাপক পরিমাণে মানুষের সাড়া পাওয়া যাচ্ছে এই কর্মসূচি। আমরা বাড়ি বাড়ি যাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নমূলক প্রকল্প রয়েছে এগুলি মানুষ সঠিকভাবে পাচ্ছে কিনা সেই বিষয়ে আলোচনা করছি এবং যদি কেউ প্রকল্পগুলি থেকে বঞ্চিত হয় তাহলে সে কি উপায়ে প্রকল্পগুলি পাবে তার ব্যবস্থা করে দেয়া হচ্ছে। একমাত্র আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সাধারণ মানুষের কথা ভেবে সারাক্ষণ উন্নয়ন করে যাচ্ছেন এই বাংলায়।
দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস।












Leave a Reply