রাস্তা ও অঙ্গনবাড়ি উদ্বোধন করলেন মন্ত্রী অখিল গিরি।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার রামনগর এক নম্বর ব্লকের অন্তর্গত তালগাছাড়ী ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর গ্রামে রাস্তা ও অঙ্গনবাড়ি ভবনের শুভ উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী অখিল গিরি । জেলা পরিষদের বরাদ্দ ১ লক্ষ ৯০ হাজার টাকায় রাস্তা ও 12 লক্ষ টাকায় অঙ্গনবাড়ি ভবন নির্মাণ করা হয়। এদিন রামনগর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মহাপাত্র ফিতা কেটে অঙ্গন বাড়ি ভবনের শুভ উদ্বোধন করেন।

এর পাশাপাশি নব নির্মিত অঙ্গনবাড়ি পুরোটা ঘুরে পরিদর্শন করেন মন্ত্রী অখিল গিরি, এমন কি নিজ হাতে রাস্তা নির্মাণের কাজে সহায়তা করেন মন্ত্রী। এছাড়া এদিন উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আশোক বিশাল, তালগাছাড়ী ২ নম্বর পঞ্চায়েত ও গ্রাম পঞ্চায়েত প্রধান বিশ্বজিৎ জানা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *