বেহাল রাস্তা সংস্কারের দাবিতে মালদা – নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় গ্রামবাসীরা।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ- বেহাল রাস্তা সংস্কারের দাবিতে মালদা – নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় গ্রামবাসীরা। রবিবার সকালে পুরাতন মালদা থানার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের জোত গোবিন্দপুর এলাকার মোড়ে রাজ্য সড়ক অবরোধ করেন শতাধিক গ্রামবাসীরা। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, বেহাল রাস্তা সংস্কারের বিষয় নিয়ে মাঝেমধ্যেই অবরোধ আন্দোলন করা হচ্ছে । কিন্তু সংশ্লিষ্ট পঞ্চায়েত ও প্রশাসনের কোনরকম হেলদোল দেখা যাচ্ছে না । সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগেই এই বেহাল রাস্তা সংস্কারের দাবি জানিয়ে এদিন বিক্ষোভ দেখানো হয়েছে। এদিনের বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুরাতন মালদা থানার বিশাল পুলিশ বাহিনী। দীর্ঘক্ষন আলোচনার পর পুলিশি আশ্বাসে অবরোধ উঠে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *