বাড়ি থেকে টেনে হিচরে ভিন রাজ্যে জোরপূর্বক কাজে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল এক ঠিকাদারের বিরুদ্ধে, কফিন বন্দী মৃতদেহ ঘরে ফেরায় শোকের ছায়া পরিবারবর্গে।

নিজস্ব সংবাদদাতা, পুরাতন মালদা, ১৯ মার্চ:- বাড়ি থেকে টেনে হিচরে ভিন রাজ্যে জোরপূর্বক কাজে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল এক ঠিকাদারের বিরুদ্ধে। রহস্যজনকভাবে মালদহের পরিযায়ী শ্রমিকের কফিন বন্দী মৃতদেহ ঘরে ফেরায় শোকের ছায়া পরিবারবর্গে। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম রমণী হেমব্রম (সরেন) বয়স ৪২ বছর, বাড়ি পুরাতন মালদার যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বাগমারি এলাকায়। বাড়িতে একমাত্র উপার্জনকারী ছিলেন। চলতি মাসের গত ১৩ তারিখে রাকেশ আলী নামে এক ঠিকাদার ভিন রাজ্যে কাজ পাইয়ে দেওয়ার নাম করে ঘরে ঢুকে জোরপূর্বক কাজে নিয়ে যায়। এরপরে পরিবারের লোক জানতে পারেন বিহারের পার্টনার কোনো এক জায়গায় রেলস্টেশনে তার দেহ দু’টুকরো অবস্থায় পড়ে রয়েছে। এরপরে সেখানকার জিআরপি মৃত ব্যক্তির আধার কার্ড দেখে সনাক্তকরণ করে বাড়িতে যোগাযোগ করে। মৃতদেহ রবিবার সকালে ঘরে ফেরায় কান্নার রোল পরিবার সহ গোটা এলাকা জুড়ে।
এদিকে পরিবারের অভিযোগ যেহেতু ঠিকাদার রাকেশ আলী জোরপূর্বক কাজে নিয়ে গিয়েছে, তার মৃত্যুর পিছনে ওই ঠিকাদারের হাত থাকতে পারে বলে পরিবারের আশঙ্কা। এ নিয়ে মালদা থানায় একটি লিখিত অভিযোগ জানাতে গেলে পরিবারের অভিযোগ পুলিশ প্রশাসন নেননি বলে অভিযোগ। পাশাপাশি পরিবারের দাবি পুলিশ এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিক এবং ওই ঠিকাদারের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় তার দাবি তুলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *