
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- কংগ্রেসের ১৪০তম প্রতিষ্ঠা দিবস আজ যথাযথ মর্যাদার সঙ্গে পালিত হল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে জেলা কংগ্রেস ভবনে। দলের পতাকা উত্তোলন, ফুল দিয়ে শ্রদ্ধা অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন জেলা কংগ্রেস সভাপতি গোপাল দেব। এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতৃত্ব ও কর্মকর্তারা।
কংগ্রেসের জন্মদিন উপলক্ষে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক কংগ্রেস কর্মী ও সমর্থক বালুরঘাট কংগ্রেস ভবনে জমায়েত হন। কর্মীদের এই উপস্থিতিকে ঘিরে ছিল যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনা। সমাবেশে অংশগ্রহণকারী বহু কংগ্রেস কর্মী বলেন,
“যাঁরা বলেন কংগ্রেস শেষ হয়ে গিয়েছে, তাঁদের মনে রাখা দরকার— কংগ্রেসের মেরুদণ্ড আজও সোজা রয়েছে বলেই দেশে গণতন্ত্র টিকে আছে।”
কংগ্রেস কর্মীদের আরও দাবি, দল কোনও দিনই আদর্শের সঙ্গে আপস করেনি এবং আগামী দিনেও কোনও পরিস্থিতিতেই আপস করবে না।
এ বিষয়ে জেলা কংগ্রেস সভাপতি গোপাল দেব জানান,
“আজ আমরা যথাযোগ্য মর্যাদার সঙ্গে কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করেছি। পাশাপাশি জেলা স্তরের বিভিন্ন কার্যকর্তাকে নিয়ে দলের সাংগঠনিক বিষয় নিয়ে বৈঠক করা হবে।”
তিনি আরও জানান, আগামী দিনে জেলায় কেন্দ্রীয় কংগ্রেস নেতৃত্বের আগমন সম্ভাবনা রয়েছে। সেই বিষয়েও দল কী সিদ্ধান্ত নেবে এবং সংগঠনকে কীভাবে আরও মজবুত করা যায়, তা নিয়ে এদিন সাংগঠনিকভাবে আলোচনা করা হবে।












Leave a Reply