
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ফালাকাটা শহরের মসলাপট্টি এলাকার একটি বুথের প্রায় সব ভোটারকে শুনানির নোটিশ পাঠানো হয়েছে। এমনকি শুনানিতে ডাক পেয়েছেন এলাকার দাপুটে তৃনমূল নেতা তথা আলিপুরদুয়ার জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক শুভব্রত দে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে ফালাকাটায়। এই ঘটেছে ফালাকাটা পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের ১৩/২০০ নম্বর বুথের। জানা গিয়েছে, ওই বুথে ভোটার ৫০৯ জন। তারমধ্যে এসআইআরের শুনানিতেই ডাক পেয়েছেন ৪৭৮ জন। অথচ প্রত্যেকেরই ২০০২ সালের ভোটার তালিকায় নাম ছিল। কিন্তু এসআইআর এর খসড়া তালিকা প্রকাশ হতেই এই কান্ড দেখা যায়। এদিকে শুনানির নোটিস পেয়েই নাগরিকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। এই বিষয়টি নিয়ে রাজনৈতিক তর্জা শুরু হয়ে গিয়েছে। বিষয়টি নিয়ে তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক শুভব্রত দে বলেন, “বিজেপি ও সিপিএমের চক্রান্ত করে এই ঘটনা ঘটিয়েছে। এমন কি ২০০২ সালের ভোটার তালিকায় নাম থাকার পরেও আমাকে শুনানিতে ডেকেছে। আমরা অবশ্যই শুনানিতে যাব। শুনানিতে ডাক পাওয়া একজন বৈধ ভোটারের নামও যদি বাদ যায়, তাহলে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবো।”












Leave a Reply