ফালাকাটায় উদয়ন সংঘের উদ্যোগে নানা অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উদযাপন।

ফালাকাটা, নিজস্ব সংবাদদাতা: সোমবার বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ফালাকাটা দেশবন্ধু পাড়া উদয়ন সংঘের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী পালন করা হল। স্বামী বিবেকানন্দের আদর্শ ও ভাবধারা নতুন প্রজন্মের মধ্যে তুলে ধরতেই এদিন বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। জন্মজয়ন্তী উপলক্ষে স্থানীয় ছাত্রছাত্রীদের নিয়ে অঙ্কণ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়াও দিনভর নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *