
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- পুরপিতাহীন পুরসভার অচলতায় অসহায় সাফাইকর্মীরা। আজ মকর সংক্রান্তির দিনেও বেতন মিললো না। মজুরি না পাওয়ায় অসহায় সাফাইকর্মীরা কাজ বন্ধ রেখে বিক্ষোভ দেখাচ্ছেন পুরসভার সামনে।
বিক্ষোভকারীদের অভিযোগ প্রতি মাসেই তাদের মজুরি প্রদানে দেরি করা হয়। কিন্তু সম্প্রতি পুরসভার চেয়ারম্যান পদত্যাগ করায় এমাসে এখনও মজুরি পেলেন না। মকর সংক্রান্তির উৎসবের দিনে পিঠে পুলি তো দূর পরিবারের সদস্যদের পেটের ভাত দিতে অসহায় হয়েছেন।












Leave a Reply