ঘর প্রকল্পে টাকার বিনিময়ের অভিযোগে বিক্ষোভ হরিশ্চন্দ্রপুর-এ।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– হরিশ্চন্দ্রপুর ব্লকে ভিঙ্গোল পঞ্চায়েত মেম্বারের বিরুদ্ধে টাকা চাওয়ার অভিযোগ। দাবি মতো টাকা দিতে না পারায় ঘরের তালিকা থেকে নাম বাদ প্রকৃত উপভোক্তাদের। টাকার বিনিময়ে পাকা বাড়ির মালিকদের দেওয়া হয়েছে ঘর। বিজেপি মেম্বারের বিরুদ্ধে অভিযোগ তুলে শনিবার সকালে বিক্ষোভে নামলেন হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের ভিঙ্গোল গ্রাম পঞ্চায়েতের বৈরাট মুসলিম পাড়ার বঞ্চিত উপভোক্তারা। অভিযোগ উঠেছে
বিজেপি মেম্বার অর্জুন সিংহের বিরুদ্ধে।
যদিও মেম্বার তার বিরুদ্ধে উঠা অভিযোগ অস্বীকার করেছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,বৈরাট গ্রামে প্রায় তিন শতাধিক উপভোক্তার নাম বাংলার বাড়ি তালিকায় রয়েছে। অভিযোগ, ঘরের তালিকায় নাম থাকা সত্ত্বেও প্রকৃত উপভোক্তাদের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। যাদের জমি ও পাকা বাড়ি রয়েছে তাদেরকে টাকার বিনিময়ে ঘর দেওয়া হয়েছে। চরম দুর্নীতি করেছে মেম্বার। বঞ্চিত উপভোক্তারা মেম্বারের বিরুদ্ধে কি অভিযোগ করলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *