BL & LRO বিরুদ্ধে ৪ দফা দাবি নিয়ে চন্দ্রকোনারোড শহরে প্রতিবাদ মিছিল করলো জেলা ট্রাক অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- BL & LRO বিরুদ্ধে চার দফা দাবি নিয়ে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরে প্রতিবাদ মিছিল করল জেলা ট্রাক অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। মূলত তাদের দাবিগুলি হল BL & LRO র জালিয়াতি ও ট্রাকের সঠিক মাপকে কারচুপি করে অর্থের দাবি করা বন্ধ করতে হবে,BL & LRO বিরুদ্ধে জেলাশাসককে জানানো সত্ত্বেও কেন কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি,BL & LRO বিরুদ্ধে অবিলম্বে অপসারণ ও কঠোর শাস্তি দিতে হবে,এইসব দাবিসহ চার দফা দাবি নিয়ে এই প্রতিবাদ মিছিল সংঘটিত হয়।এই দিন শহরের সাতবাঁকুড়া থেকে এই প্রতিবাদ মিছিল শহরের প্রাণকেন্দ্র অর্থাৎ চৌরাস্তা পরিক্রমা করে। এই দিন এই প্রতিবাদ মিছিলে কয়েকশো অ্যাসোসিয়েশনের সদস্যরা পা মিলিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *