মালদহে বিচারাধীন ভোটার ৮ লক্ষের বেশি, নাম না জুড়লে বয়কটের হুঁশিয়ারি মৌসম নুর-এর।

মালদা, নিজস্ব সংবাদদাতা :- সংখ্যালঘু প্রধন মালদহে বিচরাধীনের তালিকায় রয়েছে ৮লক্ষ ২৮ হাজার ৮০জন ভোটার। সংখ্যালঘুদের পাশে দাঁড়াতে ভোট বয়কটের হুঁশিয়ারি দিলেন কংগ্রেস নেত্রী মৌসম নুর। সোমবার দুপুরে মালদহ জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠকে দক্ষিণ মালদহের সাংসদের পাশে বসে এমনটাই দাবি জানান মৌসম। তৃণমূল, বিজেপি এবং নির্বাচন কমিশনের মধ্যে সেটিং চলছে বলেও তোপ দাগেন মৌসম। তিনি বলেন, “মালদহ এবং মুর্শিদাবাদে বিচারাধীনের তালিকায় রাজ্যের মধ্যে সব থেকে বেশি রয়েছে। তৃণমূল, বিজেপি এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনের মধ্যে সেটিং করে চক্রান্ত করা হচ্ছে। তাই বিচারাধীনদের নাম তালিকায় যোগ না হলে ভোট বয়কট করা উচিত। কেন্দ্রীয় নেতৃত্বকে সে প্রস্তাব জানাব।” মৌসমকে সমর্থন করে দোল উৎসবের পরে জেলা জুড়ে পথে নামার হুঁশিয়ারি দেন জেলা কংগ্রেস সভাপতি সাংসদ ইশা খান চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *