
ছেলেটি মেয়েটি হেঁটেই চলেছে এই বসন্ত পথে পথে
পলাশের কত কুঁড়ি কুড়িয়েছে লাগাতে হৃদয় ক্ষতে,
কত দিন গেছে খুনসুটি করে কত যে বিরহ জ্বালা…
কথায় কথায় বেড়েছে তাদের মহা প্রেমের গাছপালা।
মরমে তাদের সুখের স্বপ্ন,মরমে বসন্ত দিনের ঢেউ…
এভাবে তাদের বসন্ত আসবে ভাবেনি কখনো কেউ,
কত দিন গেছে বিকেল এসেছে সাঁঝবেলা বয়ে যায়
শিমুল পলাশে রাত্রির পাখি আগমনী বসন্ত গান গায়।
ছেলেটি মেয়েটি হেঁটেই চলেছে সেই বসন্ত পথে পথে
হৃদয়ে তাদের রঙিন বসন্ত,হৃদয়ে প্রেমের বরণঢালা,
ফাগুন হাওয়ায় ভেসে যায় দূরে মিলন সুরের রাগ…
ভাষা নেই মুখে চোখের ইশারা;ছড়ায় হৃদি-বসন্ত-ফাগ।












Leave a Reply