
কলকাতা, নিজস্ব সংবাদদাতা :- দোল উৎসব উপলক্ষে কলকাতার ভবানীপুর এলাকায় আয়োজিত শোভাযাত্রায় অংশগ্রহণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
উৎসবমুখর পরিবেশে স্থানীয় বাসিন্দা ও কর্মী-সমর্থকদের সঙ্গে আবির বিনিময় করে দোলের শুভেচ্ছা জানান তিনি। শোভাযাত্রায় ভক্ত ও সমর্থকদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়।
দোল উৎসবকে কেন্দ্র করে এলাকায় আনন্দ ও সম্প্রীতির আবহ তৈরি হয়।












Leave a Reply