মালদার মানিকচকে হোলির রাতে গুলি, নাবালক সহ চার জখম—গণপিটুনিতে অভিযুক্তের বাবার মৃত্যু।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– মালদার মানিকচক থানার মথুরাপুর কাহাড় পাড়া এলাকায় শুট আউট। গুলিবিদ্ধ এক বালক সহ তিন জন। অভিযুক্ত নাবালক। অভিযুক্তের বাড়িতে ভাঙচুর উত্তেজিত জনতার। কি কারনে শুট আউট খতিয়ে দেখছে পুলিশ। আহতদের মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।বুধবার হোলির রাতে ভয়ঙ্কর ঘটনা ঘটল মালদার মানিকচক থানার মথুরাপুর কাহার পাড়ায়। সামান্য বচসাকে কেন্দ্র করে চলল গুলি। গুলিতে জখম হল এক নাবালক সহ চারজন। পাল্টা উত্তেজিত জনতার গণপিটুনিতে মৃত্যু হল গুলি চালনার সঙ্গে যুক্ত কিশোরের বাবার। বুধবার রাত ৯টা নাগাদ এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় মথুরাপুর কাহার পাড়ায়। জানা গেছে, এদিন ওই এলাকার অল্প বয়সী ছেলেদের মধ্যে কোন বিষয় নিয়ে বচসা বাঁধে। সেই বচসার জেরে সমীর গুপ্ত নামে এলাকার এক রেশন ডিলারের ১৭বছরের ছেলে তার বাবার লাইসেন্স প্রাপ্ত বন্দুক থেকে গুলি চালায় বলে অভিযোগ। সেই গুলিতে ১০ বছরের এক নাবালক সহ মোট চারজন গ্রামবাসী জখম হন। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাদের উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। এদিকে এই ঘটনার প্রতিবাদে উত্তেজিত জনতা সমীর গুপ্তের বাড়িতে হামলা চালায়। বাড়িতে ব্যাপক হারে ভাঙচুর চালায় এবং সমীর গুপ্তকে গণপিটুনি দেয় বলে অভিযোগ। যার জেরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই সমীর গুপ্তর মৃত্যু হয় বলে খবর। ঘটনার খবর পেয়ে মানিকচক থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ দীর্ঘক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি গোটা ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *