
বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাট বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিদ্যুৎ রায়-এর সমর্থনে বড় বাজার এলাকায় প্রচারে নামলেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
এদিন প্রার্থীকে সঙ্গে নিয়ে বাজারের ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে সরাসরি জনসংযোগ করেন তিনি। সুকান্ত মজুমদার প্রার্থী বিদ্যুৎ রায়কে “বালুরঘাটের ভূমিপুত্র” হিসেবে তুলে ধরেন এবং ভোটারদের কাছে তাঁর সমর্থনে ভোট দেওয়ার আহ্বান জানান।
নিজের শহরে দলের প্রার্থীকে জেতাতে আত্মবিশ্বাসী সুরে তিনি বলেন, বালুরঘাটে তৃণমূলের প্রার্থী বহিরাগত, সেখানে বিজেপি স্থানীয় প্রার্থীকে সামনে এনেছে।
পাশাপাশি তিনি আশ্বাস দেন, বিজেপি ক্ষমতায় এলে বালুরঘাট বিমানবন্দর চালু করার চেষ্টা করা হবে।
এদিন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বাঙালিদের খাদ্যাভ্যাস থেকে শুরু করে এসআইআর-এ নাম বাদ যাওয়ার মতো নানা বিষয়েও নিজের মতামত জানান।
সব মিলিয়ে, নির্বাচনের আগে বালুরঘাটে রাজনৈতিক প্রচার আরও তীব্র আকার নিচ্ছে।












Leave a Reply