বালুরঘাটে আরএসপি ছেড়ে বিজেপিতে যোগ ৫০ জনের, বাড়ল রাজনৈতিক উত্তাপ।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:- আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বালুরঘাটে বড়সড় দলবদলের ঘটনা ঘটল। বালুরঘাট বিধানসভার অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের ডুমুর বুথের প্রায় ৫০ জন Revolutionary Socialist Party (আরএসপি) কর্মী বিজেপিতে যোগদান করলেন।
এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সাধারণ সম্পাদক বাপি সরকার এবং যুব মোর্চা সভাপতি শুভ চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব। তাঁদের হাত ধরেই নতুন সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়।
বিজেপি নেতৃত্বের দাবি, এই দলবদল দলের সাংগঠনিক শক্তি বাড়াবে এবং বালুরঘাট বিধানসভায় নির্বাচনে আরও ভালো ফল করতে সহায়ক হবে।
অন্যদিকে, যোগদানকারী কর্মীদের বক্তব্য, বিজেপির উন্নয়নমূলক নীতি এবং ভবিষ্যৎ পরিকল্পনার প্রতি আস্থা রেখেই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন।
সব মিলিয়ে, এই দলবদলকে কেন্দ্র করে বালুরঘাটের রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *