বিজেপি নেতার ভাইকে মারধরের অভিযোগ, তৃণমূল ঘনিষ্ঠের বিরুদ্ধে থানায় অভিযোগ।

মালদা, নিজস্বসংবাদদাতা : – বিজেপি নেতার ভাইকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মালদার ইংরেজ বাজার থানার, দক্ষিণ বালুচর এলাকার ঘটনা। ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের।
আহত ভাস্কর সরকার বলেন, আমার দাদা কৌশিক সরকার ইংরেজবাজার পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের বিজেপি শক্তি কেন্দ্রের প্রমুখ। বিজেপি করার কারণে গত পাঁচ বছর ধরে আমাদের উপর লাগাতার হামলা হচ্ছে। আমি এদিন রাতে বাড়ির পাশে মহানন্দা নদীর ধারে দাঁড়িয়ে ছিলাম।। সেই সময় ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী ও ও আট নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর কৃষ্ণেন্দু বাবুর স্ত্রী কাকলি চৌধুরীর ঘনিষ্ঠ জিতেন রায় এসে আমার দাদার খোঁজ শুরু করে। আমি বলি দাদা বাড়িতে নেই। এরপরেই আমার উপর হামলা চালায়। আমাকে ফেলে মারধর করে।
কৌশিক সরকার বলেন বিগত পাঁচ বছর ধরে লাগাতার আমার উপর অত্যাচার চলছে। বিজেপি করার কারণে আমি এই বাড়িতে থাকতে পারিনা। আমারও আমার পরিবারের উপর লাগাতার হামলা চলছে।
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। কৃষ্ণেন্দু বাবুর দাবী কৌশিক সরকার একটি অসামাজিক ছেলে। এর আগেও বিভিন্ন জায়গায় গোলমাল করেছে। মিথ্যাও ভিত্তিহীন অভিযোগ করছে।
তৃণমূলকে তীব্র কটাক্ষ জেলা বিজেপি নেতৃত্বের।
ইতিমধ্যেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *