
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বালি কেলেঙ্কারি মামলায় শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর আদালতে হাজির করা হয় সুমিত রায়কে। আদালতে সরকারি আইনজীবী সৈয়দ নাজিম হাবিব জানান, তদন্তে এমন তথ্য উঠে এসেছে যে সুমিত রায়ের মোবাইলে নিজের নাম্বার গোপন রেখে একাধিক সিম কার্ড ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ। তবে ওই সিমগুলি ঠিক কার কার নামে নেওয়া হয়েছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পাশাপাশি, মামলায় টাকা লেনদেনের বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে। কোন কোন ব্যক্তির অ্যাকাউন্ট ব্যবহার করে টাকা লেনদেন হয়েছে, সেই তথ্যও খতিয়ে দেখা হচ্ছে বলে আদালতে জানানো হয়েছে। সরকারি আইনজীবীর দাবি, তদন্তের স্বার্থে চার দিনের পুলিশি হেফাজতের আবেদন করা হয়েছিল। তবে শুনানি শেষে বিচারক সুমিত রায়কে দুই দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক হিসেবে পরিচিত সুমিত রায়কে বালি কেলেঙ্কারি মামলায় এই দিন আদালতে পেশ করা হয়। এখন তদন্তকারীদের নজর একাধিক সিম কার্ড এবং সংশ্লিষ্ট অ্যাকাউন্টের মাধ্যমে হওয়া কথিত আর্থিক লেনদেনের দিকে।












Leave a Reply