মালদার গাজোলে চার মাস ধরে জলমগ্ন রাস্তা, পানীয় জলের পাইপ সংস্কারের দাবিতে অবরোধ।

মালদা, নিজস্ব সংবাদদাতা:—- পি এইচ ই পানীয় জলের পাইপ ফেটে রাস্তায় জলমগ্ন প্রায় চার মাস ধরে রাস্তায় জলমগ্ন হওয়ার ফলে রাস্তা হয়েছে বেহাল। দীর্ঘদিন ধরে জল জমে থাকছে নিকাশের কোন ব্যবস্থা নেই। বারবার স্থানীয় কর্মীদের বলে কোন সমস্যার সমাধান হয়নি বাধ্য হয়ে স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান কিছুক্ষণ। ঘটনাটি গাজোল রাণীগঞ্জ দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের মহাদেবপুর গ্রামে। শনিবার স্থানীয় বাসিন্দারা খুবই ফেটে পড়েন এবং জাতীয় সড়ক অবরোধ করে। জানা গেছে অন্তর থেকে জালসা প্রায় ৫ কিলোমিটার রাস্তা। জালসা যাওয়ার পথে মহাদেবপুর গ্রাম পড়ে সেখানে পানীয় জলের পাইপ ফেটে রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে পচা দুর্গন্ধ জল প্রতিদিনই ওই জলের মধ্য দিয়ে যাতায়াত করতে হয় স্কুল পড়ুয়াদের ও স্থানীয় বাসিন্দাদের। পাশেই রয়েছে আইসিডিএস সেন্টার সেই জায়গা দিয়েও যাতায়াত করতে হয় ছোট ছোট বাচ্চাদের। পাশেই রয়েছে মহাদেবপুর লখু টুডু হাই স্কুল পচা দুর্গন্ধ জলের মধ্য দিয়ে ছাত্র-ছাত্রীদের যাতায়াত করতে হয় তাই রাস্তা সংস্কারের দাবি ও পানীয় ফেটে যাওয়া জলের পাইপ সংস্কারের দাবিতে বিক্ষোভ করছিল গ্রামবাসীরা। স্থানীয় মহিলা শ্যামলী মন্ডল ভানু সরকাররা জানান আমাদের দীর্ঘদিন ধরে এই সমস্যা। এলাকায় আইসিডিএস সেন্টারে যেতে হয় ওই পচা দুর্গন্ধ জলের মধ্য দিয়ে পাশাপাশি ছাত্র-ছাত্রীরা ওই জলের মধ্যে দিয়েই যায় রাস্তায় একদম বেহাল হয়ে গেছে। মনে হচ্ছে একটা বড় ড্রেন হয়ে দাঁড়িয়েছে। প্রতিনিহত পি এইচ এর পাম্প চালানোর পরেই জল জমে যায় আরো বেশি। পচা গন্ধ দুর্গন্ধ জল তো রয়েছেই। একটি অস্বাস্থ্যকর পরিবেশ হয়ে দাঁড়িয়েছে।
পাশাপাশি বাবলু মন্ডল বিভীষণ মন্ডল গ্রামবাসীরা জানান বিগত তৃণমূল সরকার একাধিক পি এইচ ই তৈরি করেছিল জল প্রকল্পের জন্য বাড়ি বাড়ি ট্যাব পৌঁছে দিলেও জল এখনো পাওয়া যাচ্ছে না অন্যদিকে দেখা যাচ্ছে পাইপ ফেটে জল রাস্তায় জমে থাকছে বেহাল হয়ে গেছে রাস্তা। এতে সমস্যায় পড়েছে এলাকাবাসী। বাধ্য হয়ে আজ গ্রামবাসীরা বাধ্য হয়ে রাস্তা সংস্কার ও পাইপ সংস্কারের দাবিতে অবরোধ করেছিল গ্রামবাসীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *