
ফালাকাটা, নিজস্ব সংবাদদাতা :- খাবারের দোকানে প্রশাসনের হানা, বন্ধ দু’টি দোকান। খাবারের গুণমান ও পরিচ্ছন্নতা নিয়ে কড়া পদক্ষেপ করল প্রশাসন। ফালাকাটা ব্লক ও পুরসভা এলাকায় ব্লক প্রশাসন এবং খাদ্য দফতরের আধিকারিকেরা বিভিন্ন খাবারের দোকানে অভিযান চালান। অভিযানে জটেশ্বরের একটি এবং ফালাকাটার একটি খাবারের দোকান বন্ধ করে দেওয়া হয়। আগামী পাঁচ দিনের মধ্যে সরকারি বিধি মেনে দোকান চালানোর উপযুক্ত পরিকাঠামো তৈরি করতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, ফালাকাটার বিভিন্ন ফাস্টফুডের দোকানে পুরনো, বাসি ও নিম্নমানের খাবার সরিয়ে ফেলার নির্দেশ দেন আধিকারিকেরা। খাবার তৈরির জায়গা পরিষ্কার রাখা এবং স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনেরও নির্দেশ দেওয়া হয়েছে। নিয়ম না মানলে সংশ্লিষ্ট দোকানগুলির বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।












Leave a Reply