নারায়ণগড় পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ অনাদি বারিককে মারধরের অভিযোগ,ঘিরে রাজনৈতিক তরজা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-পশ্চিম মেদিনীপুর জেলার বেলদার পারিজাতপুর এলাকায় নারায়ণগড় পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ অনাদি বারিককে মারধরের অভিযোগ উঠল। সোমবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়, শুরু হয়েছে রাজনৈতিক তরজাও।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে পারিজাতপুর এলাকায় অনাদি বারিকের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। অভিযোগ, বিজেপির কয়েকজন কর্মী-সমর্থক তাঁকে ঘিরে ধরে মারধর করেন। ঘটনার ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অন্যদিকে, অনাদি বারিকের বিরুদ্ধে এলাকায় একাধিক অভিযোগ রয়েছে বলে দাবি স্থানীয়দের একাংশের। তাঁদের অভিযোগ, অতীতে ক্ষমতার অপব্যবহার করে ভয় দেখানো এবং টাকা আদায়ের ঘটনা ঘটেছে। সেই ক্ষোভ থেকেই এই হামলার ঘটনা বলে দাবি করা হচ্ছে। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। বিজেপির দাবি, এই ঘটনার সঙ্গে দলের কেউ জড়িত নয়। বরং অনাদি বারিকের বিরুদ্ধে ওঠা দুর্নীতি ও তোলাবাজির অভিযোগকে ঘিরে স্থানীয় মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা থাকায় পরিস্থিতির উপর নজর রাখছে বেলদা থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *