‘নেশামুক্ত যুব অভিযান’ উপলক্ষে সারোজিনী নাইডু কলেজে সচেতনতামূলক কর্মসূচি, অংশ নিলেন ৫৫ জন স্বেচ্ছাসেবক।

নিজস্ব সংবাদদাতা: ‘নেশামুক্ত যুব অভিযান’ উপলক্ষে সারোজিনী নাইডু কলেজ ফর উইমেনের এনএসএস ইউনিট–১-এর উদ্যোগে একটি সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে ইউনিটের ৫৫ জন স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন। কলেজের অধ্যক্ষ ড. স্বাগতা দাস মোহান্তের অনুপ্রেরণা ও সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

কর্মসূচির সূচনায় যোগাভ্যাসের আয়োজন করা হয় এবং নেশামুক্ত ভারত গড়ার শপথ গ্রহণ করেন স্বেচ্ছাসেবকরা। এরপর এনএসএস ইউনিট–১-এর প্রোগ্রাম অফিসার ড. দেবতুষি মিশ্র চৌধুরীর রচিত একটি সচেতনতামূলক নাটক মঞ্চস্থ হয়।

অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মহম্মদ আব্দুল করিম। তিনি নেশার কুফল এবং যুবসমাজকে নেশামুক্ত রাখার গুরুত্ব নিয়ে বিশেষ বক্তব্য রাখেন। পাশাপাশি এমএসআইটি-র এনএসএস স্বেচ্ছাসেবক নিলয় দত্তও এই অভিযানে অংশগ্রহণ করেন।

কর্মসূচির শেষ পর্বে জেসোর রোডে পোস্টার হাতে সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। পাশাপাশি সেলফি কর্নার এবং এনএসএস সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *