হাইমাদ্রাসার ল‍্যাব থেকে চুরি হয়ে যাওয়া কম্পিউটার উদ্ধার করলো চাঁচল থানার পুলিশ।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- হাইমাদ্রাসার ল‍্যাব থেকে চুরি হয়ে যাওয়া কম্পিউটার উদ্ধার করলো চাঁচল থানার পুলিশ।গ্রেফতার হয়েছে চুরি চক্রের মূল পান্ডা।সোমবার ধৃতকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন চেয়ে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে,ধৃতের নাম মাসুদ আলম ওরফে মুন্না,(১৯)বাড়ি চাঁচলের আসরাইলে।
উদ্ধার হয়েছে নয়টি কম্পিউটার।ধৃতের সাথে আরোও কয়েকজন জড়িত রয়েছে,তারাও শীঘ্রই পুলিশের জালে আসবে বলে জানিয়েছেন চাঁচল থানার আইসি সুকুমার ঘোষ।

উল্লেখ্য চলতি বছরে জানুয়ারি মাসে চাঁচলের থাহাঘাটি হাইমাদ্রাসার ল‍্যাব থেকে রাতের আঁধারে তালা ভেঙে দশটি কম্পিউটার চুরি যায় বলে অভিযোগ জানিয়েছিল মাদ্রাসা কর্তৃপক্ষ।তারপরেই চিরুনি তল্লাশি চালিয়ে পুলিশ নয়টি কম্পিউটার উদ্ধার করে।আরোও ধৃতকে জিজ্ঞাসাবাদ চালিয়ে আরোও একটি কম্পিউটার উদ্ধার করা যাবে বলে পুলিশের দাবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *