গর্ভডাঙ্গা থেকে খাসি ছাগল চুরি করে পালাতে গিয়ে বুড়িরহাট বাজারে গণধোলাই খেল দুই চোর,আটক করল পুলিশ।

নিজস্ব সংবাদদাতা, দিনহাটা:-  গর্ভডাঙ্গা থেকে খাসি ছাগল চুরি করে পালাতে গিয়ে বুড়িরহাট বাজারে গণধোলাই খেল দুই চোর,আটক করল পুলিশ। ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে রবিবার দুপুরে সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের খোঁচাবাড়ি সংলগ্ন গর্ভডাঙ্গার বাসিন্দা বাবুলু রায় বৈদ্যের বাড়ির পেছনে বাঁধা ছিল তার নিজের খাসি ছাগল। সেই খাসি ছাগল টিকে বাইকে তুলে চম্পট দেয় দুই যুবক। এরপর সেই খাসি ছাগলের মালিক চোর চোর বলে চিৎকার করে তাদের পিছু নেয়। পাশাপাশি খাসি ছাগলের মালিক মর্নেয়া গ্রামে তাদের নিকট আত্মীয়দের ফোন করে বিষয়টি জানান এবং রাস্তায় নজর রাখতে বলেন। ঠিক কিছুক্ষণ পর ওই খাসি ছাগল নিয়ে বাইক করে দুই যুবক মর্নেয়া দিয়ে বুড়িরহাট এর দিকে যাচ্ছিল ঠিক তখন খাসি ছাগলের নিকট আত্মীয়রা তাদের পিছু ধাওয়া করে। অবশেষে বুড়িরহাট বাজারে এসে স্থানীয়দের সহায়তায় আটক হয় খাসি ছাগল চুরি করে চম্পট দেওয়া দুই যুবক ও চুরি যাওয়া খাসি ছাগলটি। প্রথমে গণধোলাই খায় দুই যুবক সঞ্জয় বিশ্বাস ও শুভময় রায়। দুজনের বাড়ি চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের দুই নম্বর জায়গীর বালাবাড়ি এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নাজিরহাট ক্যাম্পের পুলিশ। পুলিশ পৌঁছে দুই যুবককে আটক করে নিয়ে যায়। এরপর স্থানীয়রা খাসি ছাগলের প্রকৃত মালিক কে খাসি ছাগল টি তুলে দেয়। এই ঘটনায় শোরগোল ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *