নিজস্ব সংবাদদাতা, মালদা:—শনিবার দুপুরে স্বামী বিবেকানন্দ অ্যাকাডেমী হাই স্কুল প্রাঙ্গণে,এস আর জে বি মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে, ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখা ও থ্যালাসেমিয়া ইউনিটের সহযোগিতায়, বিদ্যালয় প্রাঙ্গণে ভয়াবহ থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়তে সচেতনতা ও বাহক নির্ণায়ক শিবির অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিস্টার নিবেদিতা পাবলিক স্কুলের প্রিন্সিপাল সুনীল কুমার সরকার, মালদা মেডিক্যাল কলেজ থ্যালাসেমিয়া বিভাগের ভারপ্রাপ্ত চিকিৎসক বি কে ঘোষ, এস আর জে বি মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান গোপাল চন্দ্র সরকার, ভারত স্কাউটস্ এন্ড গাইডস্ মালদা জেলা শাখার জেলা রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা, নতুন প্রজন্মের সম্পাদক হারাধন সাহা প্রমূখ। আজকের আলোচনায় উঠে আসে সমাজের সর্বস্তরের সচেতন মানুষের সচেতনতার মাধ্যমে থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়া, ১০০% সম্ভব এবং ব্লাড সেন্টারের রক্তের ভান্ডার শুন্য সংকটময় মুহূর্তে রক্ত বন্ধুরা রক্তদান করে মুমূর্ষ থ্যালাসেমিয়া রোগীর পাশে দাঁড়ান। বিবাহের পূর্বে রাশি বা কোষ্টি বিচার নয়, রক্ত পরীক্ষা করুন থ্যালাসেমিয়া প্রতিরোধ করুন । শিবিরে ১০০ জন ছাত্র, ছাত্রী, শিক্ষক, শিক্ষিকার রক্তের নমুনা সংগ্রহ করা হয়।
থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়তে সচেতনতা ও বাহক নির্ণায়ক শিবির অনুষ্ঠিত হয়।












Leave a Reply