মেমারি শহরে বিজেপির সাংগঠনিক বৈঠক।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- সামনেই আসন্ন পঞ্চায়েত নির্বাচন ও তারপরই লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই রাজ্যের সবকটি রাজনৈতিক দল আসরে নেমে পড়েছে পঞ্চায়েত নির্বাচনের জন্য। জেলায় জেলায় কর্মীদের সাংগঠনিক বৈঠক করছেন রাজনৈতিক দলের নেতৃত্বরা। সেই মর্মে আজ পূর্ব বর্ধমান জেলার মেমারি শহরের কৃষ্টি প্রেক্ষাগৃহে সাংগঠনিক বৈঠক করলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। এই সাংগঠনিক বৈঠকে মেমারি এক, মেমারি ২ এবং কাটোয়া সাংগঠনিক জেলার বিজেপি কর্মীরা উপস্থিত ছিলেন। আজ এই বৈঠকে আগত পঞ্চায়েত নির্বাচন এবং লোকসভা নির্বাচনের রূপরেখা কি হবে সেই নিয়ে আলোচনা করা হয়।সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, দেখুন যেকোনো মৃত্যুই দুঃখজনক, জিতেন্দ্র তেওয়ারি মানুষের স্বার্থে কম্বল বিতরণ অনুষ্ঠান করছিলেন ওখানে কেন পুলিশ ছিল না যেখানে শাসক দল তৃণমূল ছোট মিটিং করলেও সেখানে পুলিশ ছড়িয়ে ছিটিয়ে থাকে। পুলিশ সমস্তটাই অন্যায় ভাবে করেছে।অনুব্রত মণ্ডল প্রসঙ্গে সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, গোটা রাজ্যে মায়া জলের মতো দুর্নীতি ছড়িয়ে রয়েছে। ইডি অনুব্রত মণ্ডল কে দিল্লিতে নিয়ে গেছে জিজ্ঞাসাবাদের জন্য এখন বাঁচার জন্য একে অপরের নাম করছেন। অনুব্রতর সঙ্গে যার যার নাম জড়িত আছে আমরা চাইছি সবার দৃষ্টান্তমূলক শাস্তি হোক। সাংসদ লকেট চট্টোপাধ্যায় ছাড়াও আজ সাংগঠনিক বৈঠক উপস্থিত ছিলেন সর্বভারতীয় সাংগঠনিক সাধারণ সম্পাদক সুনীল বানসাল, পূর্ব বর্ধমান জেলা বিজেপির সভাপতি অভিজিৎ তা সহ বিজেপির কর্মীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *