
বরাহনগর, নিজস্ব সংবাদদাতা:- প্রতিষ্ঠা দিবস মানেই তৃণমূল কর্মীদের কাছে আবেগের দিন। দলের নেতাকর্মীদের একাংশের মতে, এই দিন শুধু একটি দলের জন্মদিন নয়, বরং বাংলার রাজনীতিতে পরিবর্তনের সূচনার প্রতীক। ২০১১ সালে দীর্ঘ ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। তারপর থেকে টানা তিনবার বিধানসভা নির্বাচনে জয় পেয়ে রাজ্যের শাসনভার সামলাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার। ১ জানুয়ারি প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজ্যজুড়ে নানা কর্মসূচির আয়োজন করে শাসক দল । এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে দিনটি পালন করে বরাহনগর পৌরসভার ৯নম্বর তৃণমূল কংগ্রেস। পুরপিতা তথা সিআইসি রামকৃষ্ণ পালের উদ্যোগে প্রভাত ফেরির শুভ সূচনা হয়। দলীয় পতাকা উত্তোলন করেন পুরপিতা রামকৃষ্ণ পাল। এরপর শোভাযাত্রা ওয়ার্ডের বিভিন্ন এলেকা প্রদক্ষিণ করে। এদিনের শোভাযাত্রায় উপস্থিত ছিলেন তিন নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুধাংশু আওন সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।












Leave a Reply