
পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- অবশেষে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের বৃন্দাবনচক গ্রামপঞ্চায়েত দখলে এলো বিজেপির। পঞ্চায়েত ভোটেও রীতিমতো হাড্ডাহাড্ডি লড়াই এর মাধ্যমে তৃণমূল বোর্ড দখল করেছিলো এক বাম প্রার্থীকে সাথে নিয়ে।এই বৃন্দাবনচক গ্রামপঞ্চায়েতে মোট আসন সংখ্যা ছিলো ২৫ টি। তৃণমূল পেয়েছিলো ১২, বিজেপি পেয়েছিলো ১২ এবং বামেরা পেয়েছিলো ১ টি আসন। শেষমেশ বাম প্রার্থীকে সাথে নিয়েই তৎকালীন সময়ে বোর্ড গঠন করেছিলো তৃণমূল কংগ্রেস। তবে রাজ্যে পালা বদলের পর তৃণমূলের পঞ্চায়েত প্রধান এবং বাম সমর্থিত উপপ্রধান পদত্যাগ করেন। তবে দীর্ঘদিন প্রশাসনিক পদে কেউ না থাকায় চরম সমস্যার মধ্যে পড়তে হতে হয়েছিলো সাধারন মানুষকে। শুক্রবার প্রশাসনিক নিয়মবিধি মেনে গোপন ব্যালটে চলে ভোট পর্ব। তবে এই ভোট পর্বে বিজেপি এক তৃণমূলের সমর্থনে ১৩ টি ভোট পায়। বাকিরা এদিন অনুপস্থিত ছিলেন। ফলে মোট ২৫ টি আসনের মধ্যে বিজেপি গোপন ভোটাভুটির মাধ্যমে পায় ১৩ টি আসন।এদিন পঞ্চায়েত প্রধান হিসেবে নির্বাচিত হন শম্পা মাইতি এবং উপপ্রধান হিসেবে নির্বাচিত হন বিশ্বনাথ আদক।এদিন গেরুয়া আবীর মেখে মেতে ওঠেন বিজেপি নেতাকর্মীরা। এদিন জয়ী প্রার্থীদের সংবর্ধনা জ্ঞাপন করেন পূর্ব পাঁশকুড়া বিধানসভার বিধায়ক সুব্রত মাইতি।












Leave a Reply