ব্যবসায়ীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকির অভিযোগ, কয়েক ঘণ্টার মধ্যেই হরিণঘাটা থেকে গ্রেপ্তার আকাশ মণ্ডল।

মালদা, নিজস্ব সংবাদদাতা:—- পুলিশ চাইলে অপরাধীদের নাগাল পাওয়া যে কঠিন নয়, তার প্রমাণ মিলল মালদা থানার পুলিশের অভিযানে আকাশ মণ্ডল গ্রেপ্তার হওয়ার ঘটনায়। ব্যবসায়ীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি ও টাকা দাবী করার অভিযোগ সামনে আসার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই একাধিক অভিযোগে অভিযুক্ত পলাতকআকাশ মণ্ডলকে গ্রেপ্তার করল মালদা থানার পুলিশ। উল্লেখ্য রবিবার পুরাতন মালদার সাহাপুর এলাকায় এক ব্যবসায়ীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেওয়ার ঘটনা সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়তেই তৎপর হয় পুলিশ। শুরু হয় অভিযুক্তের খোঁজে চিরুনি তল্লাশি। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে নদিয়া জেলার হরিণঘাটায় একটি গোপন আস্তানায় অভিযান চালায় মঙ্গলবাড়ি পুলিশ ফাঁড়ির আধিকারিক অনন্ত বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি দল। সেখান থেকেই একটি আগ্নেয়াস্ত্র ও বিলাস বহুল একটি চার চাকা গাড়ি সহ আকাশ মণ্ডলকে গ্রেফতার করা হয়। সোমবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করা হয়। তাকে ১৪ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ। অভিযুক্ত গ্রেফতার হওয়ায় স্বস্তি ফিরেছে পুলিশ মহল ও সাহাপুর এলাকার আতঙ্কিত বাসিন্দাদের মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *