১৫ দিন ধরে পানীয় জলের সংকটে মানিকচক, বিকল তিনটি পাম্প মেরামতির কাজ চলছে।

মালদা, নিজস্ব সংবাদদাতা : – পরিশুদ্ধ পানীয় জলের সমস্যায় ভুক্তভোগী মালদার মানিকচক ব্লক। প্রায় 15 দিনের বেশি সময় ধরে পরিশুদ্ধ পানীয় জল গ্রামে বাড়ি বাড়ি পৌঁছচ্ছে না মানুষের। যার ফলে তীব্র জল সংকট পরিস্থিতি তৈরি হয়েছে। নদী কিংবা জল কিনে খেতে হচ্ছে সাধারণ মানুষকে। এ অবস্থায় জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের জল উত্তোলন কেন্দ্র পরিদর্শন করে দ্রুত পৌরসভা সচল করতে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীর সাথে কথা বলা হবে বলে জানালেন মন্ডল বিজেপির সভাপতি।

মালদার মানিকচক ব্লকের মথুরাপুর শংকরটোলা এলাকায় অবস্থিত রয়েছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের জল উত্তোলন কেন্দ্র। ফুলাহার নদী থেকে জল উত্তোলন করার পর সেই জল ট্রিটমেন্ট প্লান্টে পাঠানো হয় তারপর সেখান থেকে জলপরিশোধিত হয়ে গোটা মানিকচক সহ মালদা শহরের বিভিন্ন প্রান্তে পাঠানো হয়। কিন্তু গত 15 দিন ধরে এই জল উত্তোলন হচ্ছে না যান্ত্রিক সমস্যার কারণে। দত্ত সূত্রে জানা গেছে জল উত্তোলনের জন্য যে চারটি পাম্প মেশিন রয়েছে তার মধ্যে তিনটি মেশিন বিকল হয়ে পড়েছে। একটি মেশিন সচল থাকলেও মানুষের চাহিদা মত জল উত্তোলন করা সম্ভব হচ্ছে না। তবে বিকোল হয়ে যাওয়া মেশিন দ্রুত সচল করতে যে ধরনের যন্ত্রপাতি প্রয়োজন সেটি পাচ্ছেন না দপ্তরের কর্মীরা এমনটাই জানা গেছে। বাম আমলে তৈরি হওয়া এই জল উত্তোলন কেন্দ্র এবং যন্ত্রাংশ গুলি বহু পুরনো থাকায় এই সমস্ত যন্ত্রের বিভিন্ন রকম পার্টস বর্তমান সময়ে বাজারে পাওয়া যাচ্ছে না। যার ফলে ১৫ দিন ধরে সমস্যায় ভুগছে সাধারণ মানুষ। মঙ্গলবার এই দোল উত্তোলন কেন্দ্র পরিদর্শন করার সাথে যাবতীয় পরিকাঠামো বিষয় খোঁজ-খবর নিলেন মন্ডল বিজেপির সভাপতি সুভাষ যাদব। ডক্টরের কর্মীদের সাথে কথা বলে বিভিন্ন সমস্যার বিষয়ক খোঁজখবর নিলেন। তবে এই সমস্যা দূর করতে সংশ্লিষ্ট দপ্তরের রাজ্যের মন্ত্রীর সাথে কথা বলবেন বলে জানালেন মন্ডল বিজেপি সভাপতি সুভাষ যাদব। তিনি জানান, বিধায়কের নির্দেশ মত পরিদর্শন করা এবং দ্রুত যাতে জল পৌঁছে দেওয়া যায় গ্রামে মানুষের কাছে সেই লক্ষ্য রয়েছে। যত দ্রুত সম্ভব দপ্তরের মন্ত্রের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে দপ্তরের অপারেটর ধরণী রায় জানান, নদীতে জল বর্ষার সময় বেড়ে ছিল। কিন্তু বর্তমানে জল অনেকটাই নিচে নেমেছে। ফলে বিভিন্ন যন্ত্রাংশে পলি মাটি বলি ঢুকে সমস্যা তৈরি হয়েছে। এখন জল নেমে যাওয়ার কারণে গত কয়েকদিন ধরে লাগাতার সেই সমস্ত যন্ত্রাংশ সঠিক করতে কাজ করা হচ্ছে। খুব দ্রুত যন্ত্রাংশ সঠিক হয়ে গেলে আগামী ১ থেকে ২ দিনের মধ্যে মানুষের কাছে পর্যাপ্ত জল পৌঁছে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *