
মালদা, নিজস্ব সংবাদদাতা:- মালদার হবিবপুরের ঋষিপুর অঞ্চলের দক্ষিণ চাঁদপুর এলাকায় দুষ্কৃতীদের মারে বিজেপির মন্ডল সহ সভাপতির মৃত্যুর ঘটনায় এলাকায় নেশার বাড়-বাড়ন্তের অভিযোগ উঠতেই নড়েচড়ে বসল হবিবপুর থানার পুলিশ এবং আবগারি দপ্তর। শুক্রবার সকাল থেকেই পুলিশ ও আবগারি দপ্তরের আধিকারিকরা মিলে যৌথভাবে অভিযান চালালেন ঋষিপুর অঞ্চলের বিভিন্ন গ্রামে। এমনই অভিযোগের ছবি ধরা পড়ল ঋষিপুরের দেবীনগরে। এদিন পুলিশ ও আবগারি দপ্তরের আধিকারিকরা মিলে ওই এলাকায় বিভিন্ন বাড়ি বাড়িতে অভিযান চালান। কোন বাড়িতে লুকিয়ে চুরিয়ে অবৈধ চোলাই তৈরি হচ্ছে কিনা তা খতিয়ে দেখেন। অভিযান চলাকালীন এক বাঁশবাগানের মধ্যে চোলাই. তৈরির বেশকিছু উপকরণ ও সরঞ্জাম দেখতে পেয়ে তা তৎক্ষণাৎ বাজেয়াপ্ত করে নষ্ট করেন। সেই সঙ্গে এলাকার সাধারণ মানুষজনকে অবৈধ চোলাই-এর বেআইনি কারবার রুখতে পুলিশকে সাহায্য-সহযোগিতা করার ব্যাপারে সচেতন করেন বলে জানা গেছে।












Leave a Reply