আবাস যোজনার তালিকায় নাম না থাকায় ক্ষোভ, নৈটি পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ।

হুগলি, নিজস্ব সংবাদদাতা: আবাস যোজনার উপভোক্তা তালিকায় বহু দরিদ্র পরিবারের নাম না থাকার অভিযোগে বিক্ষোভের মুখে পড়লেন হুগলির চণ্ডীতলার নৈটি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান তাপস মান্না। শনিবার পঞ্চায়েত অফিসে প্রধানের নিজের ঘরেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সহ স্থানীয় বাসিন্দাদের একাংশ।

বিক্ষোভকারীদের অভিযোগ, তৃণমূল আমলে আবাস যোজনার বাড়ি দেওয়ার জন্য যে তালিকা তৈরি করা হয়েছিল, তা সঠিকভাবে প্রস্তুত করা হয়নি। তাঁদের দাবি, এলাকার বহু দরিদ্র ও প্রকৃত গৃহহীন পরিবারের নাম সেই তালিকায় স্থান পায়নি। কেন যোগ্য পরিবারগুলির নাম তালিকা থেকে বাদ পড়েছে, তা নিয়ে প্রধানের কাছে জবাব চান তাঁরা।

আবাস যোজনার সঠিক উপভোক্তা তালিকা তৈরির দাবিতে এদিন প্রধানের ঘরে ঢুকে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। তাঁদের দাবি, প্রকৃত দরিদ্র ও যোগ্য পরিবারগুলিকে চিহ্নিত করে তালিকা সংশোধন করতে হবে।

অন্যদিকে, সংবাদমাধ্যমের পক্ষ থেকে এই অভিযোগ নিয়ে নৈটি গ্রাম পঞ্চায়েতের প্রধান তাপস মান্নার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *