
মালদা, নিজস্ব সংবাদদাতা:—- দেখে মনে হবে রাস্তার সামান্য একটি ফাটল, কিন্তু সেই ফাটলই হয়ে উঠেছে দুর্ঘটনার কারণ। মালদা-নালাগোলা রাজ্য সড়কের আইহো স্ট্যান্ড সংলগ্ন টার্নিং পয়েন্টে প্রতিদিনই দুর্ঘটনার কবলে পড়ছেন বাইক চালকরা, এমনই অভিযোগ স্থানীয় বাসিন্দা ও এলাকার দোকানদারদের।
স্থানীয়দের অভিযোগ, রাস্তার উপর থাকা ছোট্ট ফাটলটি নজরে পড়লেও তা এড়িয়ে চলা সবসময় সম্ভব হচ্ছে না। বিশেষ করে বাইক চালকদের ক্ষেত্রে ওই ফাটল বিপজ্জনক হয়ে উঠছে। প্রতিদিনই সেখানে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে বলে দাবি তাঁদের। বিষয়টি নিয়ে মৌখিকভাবে প্রশাসনকে জানানো হলেও এখনও পর্যন্ত কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ।
এবার সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানাতে উদ্যোগী হয়েছেন স্থানীয় বাসিন্দারা ও ব্যবসায়ীরা। তাঁদের দাবি, দ্রুত রাস্তার ওই অংশটি মেরামত করা হোক, যাতে আর কোনও দুর্ঘটনা না ঘটে এবং পথচারী ও যানবাহন চালকদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।












Leave a Reply