যুবক যুবতীদের নিয়ে সুস্থ সমাজ গড়ে তোলার প্রয়াসে স্কাউট গাইডদের নিয়ে হলো মশাল দৌড় অনুষ্ঠান।

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : -থানা মকুয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উত্তর পোদরা নতুন পল্লী এলাকা থেকে শুরু হলো এই মশাল দৌড় অনুষ্ঠান। স্কাউট গাইডের সভাপতি তথা থানা মাকুয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মঞ্জু সেন মশাল জ্বালিয়ে শুভ উদ্বোধন করলেন। মূলত শিশু যুবক যুবতীদের নিয়ে সুস্থ সমাজ গড়ে তোলার মূল উদ্দেশ্য স্কাউট গাইড দের । সেই জন্য সমাজে সর্বস্তরে মানুষদের দৃষ্টি আকর্ষণ করার লক্ষ্যে এই মশাল দৌড়। উত্তর পোদরা নতুন পল্লী থেকে মশাল দৌড় শুরু হল, নতুন পল্লী হয়ে আন্দুল পাকুরতলা মাঠ হয়ে পোদরা পাকুরতলা মাঠে শেষ হয় । সূর্য তোরণ এর ১৩ তম বর্ষ জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে এই মশাল দৌড় এর শুভ উদ্বোধন করলেন থানা মাকুয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মঞ্জু সেন। চার দিনব্যাপী বিভিন্ন সামাজিক অনুষ্ঠান থাকছে এই কাপ বুলবুল এবং রোভারদের নিয়ে। ২৫ টি স্কাউট রোভার র‍্যালিতে অংশগ্রহণ করে এমনই জানালেন সংস্থার প্রতিষ্ঠাতা অমিত পল। পঞ্চায়েত প্রধান এলাকার অভিভাবকদের তাদের ছেলে মেয়েদের এই স্কাউট গাইডে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানালেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *