পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- আইএনটিটিইউসি অনুমোদিত বিএসএনএল কন্ট্রাক্ট লেবার ইউনিয়নের পক্ষ থেকে আজ বর্ধমানের বিএসএনএলের দপ্তরে অবস্থান-বিক্ষোভে বসেন কর্মীরা। বিএসএফ কন্টাক্ট লেবার ইউনিয়নের সদস্য কৃষ্ণেন্দু মিত্র বলেন, আজ বিএসএনএল কন্টাক্ট লেবার ইউনিয়নের আসানসোল ডিভিশন এর পক্ষ থেকে আমরা অবস্থান বিক্ষোভ করছি। আমরা দীর্ঘদিন ধরে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করছি কিন্তু আমাদের দপ্তর এক আইন নিয়ে এসে আমাদের ছাটাই করে দিচ্ছে। আমাদের মূল দাবি হলো এই আইন প্রত্যাহার করতে হবে এবং আমাদের যে বকেয়া বেতন আছে সেগুলি সব প্রদান করতে হবে। আমরা অবস্থান বিক্ষোভ শুরু করেছি যতদিন না পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের দাবি মেনে নিচ্ছে ততদিন বিক্ষোভ চলবে এবং পরবর্তীকালে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবো।
বিএসএনএল কন্ট্রাক্ট লেবার ইউনিয়নের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ।












Leave a Reply