নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ২০১৬ সালের চালু রানাঘাটে চালু হয়েছিল গভমেন্ট পলিটেকনিক কলেজটি। ২০১৭ সাল থেকে কলেজে চুক্তিভিত্তিক নিরাপত্তা রক্ষী হিসেবে কাজ করে আসছেন ১৪ জন কর্মী। গত জানুয়ারি মাস থেকে তাদের বেতন পুরোপুরি বন্ধ বলে অভিযোগ। প্রায় তিন মাস ধরে বেতন না পেয়ে সমস্যায় পড়েছেন ওই কর্মীরা। সমস্যার সমাধানের জন্য কলেজ কর্তৃপক্ষ রানাঘাটের মহকুমা শাসক, চুক্তিভিত্তিক নিয়োগের সংশ্লিষ্ট সংস্থাকে বারংবার আবেদন জানানো হলেও সমস্যা মেটেনি বলে দাবি। বাধ্য হয়ে গত বুধবার থেকে কলেজের গেটের সামনে অবস্থান বিক্ষোভের মাধ্যমে কর্ম বিরতিতে শামিল অস্থায়ী কর্মীরা।
প্রায় তিন মাস ধরে বন্ধ বেতন, প্রশাসনের বিভিন্ন দপ্তরে আবেদন জানিও সমস্যা সমাধান হয়নি, বাধ্য হয়ে কর্ম বিরতিতে শামিল নদিয়ার রানাঘাট গভমেন্ট পলিটেকনিক কলেজের ১৪ জন নিরাপত্তা রক্ষী।












Leave a Reply