রামচন্দ্রপুর সবুজ সংঘ ক্লাবের পরিচালনায় লিগ কাম নক আউট ক্রিকেট টুর্নামেন্ট হয়ে গেল বিপুল দর্শকের সমাগমের মাধ্যমে।

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া:- মরহুম বাহার শেখ ও শফিক মল্লিক স্মৃতি নক আউট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো রামচন্দ্রপুর সবুজ সংঘ ক্লাবের পরিচালনায়। ফাইনাল খেলার দিন উপস্থিত ছিলেন সাঁকরাইল বিধানসভার বিধায়িকা প্রিয়া পাল, হাওড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নাসিমা কাজী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। যে দুটি দলের সঙ্গে ফাইনাল খেলা হলো তারা হলো সাঁকরাইল ব্রাইট স্টার ও সাঁকরাইল ফাইভ স্টার । দর্শক ছিল কানায় কানায় পরিপূর্ণ । ফাইভস্টারের ১৪৯ রানকে তাড়া করে অবশেষে ১৫০ রান করে বিজয়ী ট্রফি হাতে নিয়ে উল্লাসে মেতে ওঠে ব্রাইস্টার ক্লাবের সকল খেলোয়াড়গণ সহ মাঠ ভর্তি দর্শক। কানায় কানায় পরিপূর্ণ দর্শন এবং টানটান উত্তেজনাপূর্ণ খেলা আপ্লুত হয়ে উপভোগ করলেন বিধায়িকা তেমনই বক্তব্য উঠে এলো তারই সংক্ষিপ্ত বক্তৃতা থেকে। এত সুন্দর মাঠ কে খেলার উপযোগী করার জন্য এবং যাতে রাতেও খেলা যায় তার জন্য লাইটে ব্যবস্থা করবেন এমনই প্রতিশ্রুতি দিলেন বিধায়িকা, সঙ্গে সঙ্গে করতালিতে মুখরিত হল মাঠ প্রাঙ্গণ। প্রধান অতিথির আসন অলংকৃত করলেন বিধায়িকা। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন তিনি, পরিশেষে খেলা হবে ধ্বনিতে মুখরিত হলো মাঠ প্রাঙ্গণ।
দর্শকদের কোলাহল এবং উৎসাহ ছিল চোখে পড়ার মতন। মাঠ ভর্তি দর্শকদের উন্মাদনা দেখে কোনোমতেই মনে হওয়ার কোন উপায় নেই যে এখনো মুঠোফোনে সব হারিয়ে যায়নি। খেলার গৌরব এখনও খেলোয়াড়দের মাধ্যমে খেলার মাঠে দেখতে পাওয়া যায়, তারই তেমনই প্রকৃষ্ট উদাহরণ মিলল সাঁকরাইল থানার অন্তর্গত রামচন্দ্রপুর সবুজ সংঘ মাঠে নকআউট ক্রিকেট টুর্নামেন্ট খেলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *