
মালদা, নিজস্ব সংবাদদাতা:- মালদার বুলবুলচন্ডী বরিন্দ ডেভলপমেন্ট সোসাইটির উদ্যোগে এক বেসরকারি বিদ্যালয়ের বার্ষিক মিলন উৎসব হয়ে গেল রবিবার। এই উপলক্ষে এদিন বিদ্যালয় প্রাঙ্গণে নানান বর্ণময় অনুষ্ঠানের আয়োজন চোখে পড়ে। অনুষ্ঠানে অংশ নেয় বিদ্যালয়ের বিভিন্ন বয়সী ছেলেমেয়েরা। তারা নাচ-গান, আবৃত্তি পরিবেশন করে মঞ্চ মাতিয়ে তোলে। সেই সঙ্গে সংস্থার বিশিষ্ট শিল্পীরা মঞ্চে নৃত্যানুষ্ঠান পরিবেশন করেন। এছাড়াও বার্ষিক মিলন উৎসব উপলক্ষে বিশিষ্টজনেদের সংবর্ধনা জ্ঞাপনের ছবি নজরে আসে।












Leave a Reply